অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল থানচি বাজার

fec-image

বান্দরবানের থানচি উপজেলার এক মাত্র বাজারে ভয়াভহ অগ্নিকান্ডের সূত্রপাত দেখা দিলে তৎকানিকভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে স্বক্ষম হন। যার জন্য অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় বাজারটি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ফায়ার লিডার পেয়ার মুহামুদ জানান, চনাচুর দোকানের বৈদ্যুতিক ক্যাবলের শর্ট সার্কিট থেকেই আগুণের প্রাথমিক সূত্রপাত হয়।

তিনি আরও বলেন, থানচি বাজারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের প্রবেশ মূখ ও তার আশে পাশে ফুটফাতে প্রায় ১০/১২ টি অবৈধভাবে দখল করে পান সিগারেট ও চনাচুরের দোকান বসেছে। সেখানে কম মূল্যের ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নিয়েছিল কিন্তু কয়েকটি দোকানদার ২৪ ঘন্টা লাইট জ্বালানো থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

উল্লেখ্য এই থানচি বাজারে ২০২০ সালে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০৯ টি দোকান ২০২২ সালে প্রায় ৬৫ টি দোকান পুরে ছাই হয়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ -আল-ফয়সাল নির্দেশ দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের প্রবেশ মূখে ফুটফাত দখল করে থাকা অবৈধ দোকান উঠিয়ে দিতে।

ফুটফাত দখল মুক্ত করতে থানচি বাজারের অধিকাংশ বাসিন্দা উপজেলা প্রশাসনকে শীগ্রই ব্যবস্থা গ্রহন করার অনুরোধ জানান।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, থানচি, ফায়ার সার্ভিস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন