parbattanews

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থানচি উপজেলা প্রশাসন

বান্দরবানে থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের ক্যচু পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে দাড়ালেন উপজেলা প্রশাসন। চার পরিবারকে নগদ ৫ হাজার টাকার চেক ও ৩০ কেজি চাউলের ডিও হাতে তুলে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নির্বাহী কর্মকর্তা কার্যালয় হতে এসব ডিও ও চেক বিতরণ করা হয়।

ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর অর্থায়নের এসব চাউল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মো. মুশফিকুর রহমান, বলিপাড়া ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মংসিংনু মারমা উপস্থিত ছিলেন।

গত ১৮ অক্টোবর দুপুরে প্রবারণা পূর্ণিমার ২য় দিনে বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানের যাওয়ার সময় ক্যচু পাড়া নিবাসী বিধবা খ্যাইম্রাচিং মারমা ৬৪, পরিবারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নেভাতে অপর ৩টি বসত ঘর ভেঙ্গে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Exit mobile version