অগ্নি দুর্ঘটনা রোধে সেনাবাহিনীর বিশেষ মহড়া, লিফলেট বিতরণ


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে রবিবার ৯ নভেম্বর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসচেতনতা বৃদ্ধিতে মহড়া ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজি. আর্টি. মাটিরাঙ্গা জোন।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহামুদুর রহমান উপস্থিত ছিলেন। মহড়ায় অগ্নি দুর্ঘটনার কারণ ও প্রতিরোধ বিস্তারিত আলোলোচনা ও নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন ক্যাপ্টেন এমএস শাহরিয়ার।
তাছাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. হারুনুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা এ সময়উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা বাজারের সকল ব্যবসায়ীকে বালু, পানি ও আগুন নির্বাবক রাখতে অনুরোধ জানানো হয়। বিশেষ করে হোটেল, রেস্তোরা, গ্যাস সিলিন্ডার, ক্যামিকেল ও লেপতোশক ব্যাবসায়ীদের এ ব্যাপারে বিশেষভাবে অনুরোধ করা হয়।
যে কোনো দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী সাথে আছে উল্লেখ করে ক্যাপ্টেন শাহরিয়ার বলেন, দুর্যোগ প্রতিরোধ নয়, প্রতিকার করতে হবে। আর এ জন্য সকলকে সচেতন হতে হবে। জনসচেতনতা বৃদ্ধি হলে দুর্যোগ থেকে প্রতিকার পাওয়া সম্ভব হবে। যে কোনো দুর্যোগে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসকে অবগত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

















