অতিবৃষ্টির কারণে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসন করলেন মহেশখালী উপজেলা প্রশাসন।
৭ জুলাই দুপুরে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিমের নেতৃত্বে প্রশাসনের টিম উপস্থিত হয়ে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন করেন।
এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রত দাশ, ইউপি প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ মেম্বার ও ইউপি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
