স্টাফ রিপোর্টার:
অধিকারের আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টায় অধিকার জেলা কমিটির উদ্যোগে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অধিকারের বিভিন্ন দাবী তুলে ধরে ব্যানার ফেষ্টুন নিয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধনে সংগঠনটির নেকাকর্মীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠিত মানববন্ধনে ২০০৯-২০১৪ সালের মে মাস পর্যন্ত ৮৩ জন মানুষ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়ার বিষয় উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করে সংগঠনটির নেতারা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক গিরিদর্পন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক একেএম মকছুদ আহম্মেদ, জেলা উদীচী সভাপতি অমলেন্দু হাওলাদার, জেলা আওয়ামীলীগ নেতা জসীমউদ্দিনসহ স্থানীয় এনজিও কর্মী ও অধিকারের মানবাধিকার কর্মীরা।
মানববন্ধনে, বাংলাদেশের সংবিধান এবং নির্যাতনবিরোধী আন্তর্জাতিক সনদে অনুস্বাক্ষরকারী রাষ্ট্র হিসেবে জাতিসংঘের বাধ্যবাধকতা অনুসরন করতে হবে এবং অবিলম্বে নির্যাতনবিরোধী আইনের বাস্তবায়নসহ নির্যাতন ওহেফাজতে মৃত্যু বন্ধ করার আহবান জানান।
