parbattanews

অধ্যাপক আব্দুল আলিম ফের রাঙামাটি জেলা জামায়াতের আমির নির্বাচিত

আগামী ২০২৫-২৬ সেশনের জন্য সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলায় পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন, অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলিম।

রাঙামাটি জেলা জামায়াতের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে এ ভোট গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে আমিরে জামায়াত ভোটের ফলাফল ঘোষণা করেন।

পুরুষ ও মহিলা রুকনগণ প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন।

জামায়াত ইসলামী কেন্দ্রীয় কমিটির প্রচার ও মিডিয়া বিভাগ সম্পাদক মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তা থেকে এ তথ্য জানা গেছে।

জামায়াতের সব ধরনের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তিই নির্বাচিত হন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনো প্রার্থী থাকেন না। কেউ পদ প্রত্যাশী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন।

অধ্যাপক মো. আব্দুল আলিম ২০০১ সালে রাঙামাটি জেলা ছাত্র শিবিরের সভাপতি, ২০০২ সালে রাঙামাটি পৌর জামায়াতের আমির নির্বাচিত হয়েছিলেন।

বর্তমানে তিনি আল আমিন মাদ্রাসায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপক পদে দায়িত্ব পালন করছেন।

Exit mobile version