অনুমতি ছাড়াই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার দেশত্যাগ

fec-image

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেশ ত্যাগ করেছেন। শনিবার সকালে খাবারের টেবিলে তাদের না পেয়ে কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। এরপর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়।

জানা গেছে, শনিবার সকালে কর্মকর্তারা খাবারের টেবিলে না থাকায় প্রকল্প পরিচালক রামানাথ পুজারী বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে জানা যায়, তারা দুপুরের দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে চলে গেছেন।

এমনকি, বিদ্যুৎ প্ল্যান্ট এলাকায় সেনাবাহিনী, পুলিশ এবং আনসারসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও তারা এভাবে চলে যাওয়া রহস্যজনক বলে মনে হচ্ছে। চলে যাওয়ার আগে কখনোই নিরাপত্তা নিয়ে তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ বা উদ্বেগ জানানো হয়নি। কর্তৃপক্ষ হঠাৎ করে তাদের দেশ ত্যাগে বিস্মিত।

চলে যাওয়া ৯ কর্মকর্তা হলেন : ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি (এনটিপিসি)-এর ভারত থেকে পেশাগত কাজে কর্মরত জি এম সিউজ প্রতিম বর্মন, জিএম বিশ্বজিৎ মণ্ডল, জিএম এন-সুরায়া প্রকসা রায়, এজি এম কেসাবা পলাকী, ডিজিএম সুরেয়া কান্ত মন্দেকার, ডিজি এম সুরেন্দ্র লম্বা, এজিএম পাপ্পু লাল মিনা, ডিজি এম অর্নিবান সাহা, সিএফ ও ইমানুয়েল পনরাজ দেবরাজ।

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম জানান, ‘সকালে খাবার টেবিলে তাদের না দেখে খোঁজ নিয়ে জানতে পারি তারা অনুমতি ছাড়াই ভারতে চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তারা কেন এমনটা করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন