parbattanews

সেনা জোনের অর্থায়নে গুইমারায় নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন

ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ অবদান রয়েছে। মাতৃভাষা প্রেমী এই মহান নেতা মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত ভাষার উন্নয়ন ও বিকাশে কাজ করে গেছেন।

মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে এবং ৫২ এর ভাষা শহীদদের স্বরণে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোনের অর্থায়নে গুইমারা সরকারি কলেজ প্রাঙ্গনে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান এসব কথা বলেন।

মুজিব বর্ষের ক্ষনগণনার অন্তিম মুহুর্তে এমন একটি মহতি উদ্যোগ গ্রহন করায় সিন্দুকছড়ি জোন অধিনায়ককে তিনি ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল কাজী মো: কাওসার জাহান, গুইমারা সাবজোন অধিনায়ক মেজর জুনায়েদ বিন কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার বড়ুয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version