parbattanews

মায়ের চিকিৎসায় অর্থের কোনো সমস্যা নেই : ঋতুপর্ণা চাকমা

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যের নায়িকা ঋতুপর্ণা চাকমা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে ওঠার এই অর্জনে বড় অবদান ছিল তাঁর। তবে দেশের ফুটবলপ্রেমীদের প্রশংসায় ভাসতে ভাসতেই হঠাৎ করে পারিবারিক এক সংকটে পড়েছেন এই তারকা।

ঋতুপর্ণার মা বোজপুতি চাকমা বর্তমানে অসুস্থ। এ নিয়ে সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশ হয় যে, অর্থের অভাবে তার মায়ের চিকিৎসা ব্যাহত হচ্ছে। এমনকি কিছু সংবাদমাধ্যমে তাদের আর্থিক দুরবস্থার কথাও উল্লেখ করা হয়।

তবে এই খবরকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন ঋতুপর্ণা। ভুটানের পারো এফসির হয়ে ন্যাশনাল উইমেন্স লিগ খেলতে থাকা এই ফুটবলার স্পষ্ট করেছেন, মায়ের চিকিৎসায় অর্থের কোনো সমস্যা নেই। বরং, তিনি সবার কাছে মায়ের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা চেয়েছেন।
সূত্র : কালবেলা

Exit mobile version