parbattanews

অসহায় মানুষের পাশে মহালছড়ি উপজেলা ছাত্রলীগ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় করোনা আতংকিত জনগণের পাশে দাঁড়িয়েছে মহালছড়ি উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

হতদরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন ছাত্রনেতা উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক রনজিত দাশ।

এই ছাড়াও আরো ছিলেন সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আশরাফুল মিঠু, দপ্তর সম্পাদক আমিনুল ও ইউনিয়নের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম।

এছাড়াও তারা সচেতনতা মূলক প্রচারণার অংশ হিসেবে আগের দিন ছাত্রলীগের উদ্যোগে মহালছড়ি বাজারের গুরত্বপূর্ণ দোকান গুলোর সামনে একজন থেকে আরেক জনের দুরত্ব বজায় রাখার জন্য বৃত্তাকার চিহ্ন অংকন করে দেওয়া হয়। এই সময় তারা করোনা ভাইরাস সম্পর্কিত সরকারের আদেশ নিষেধ মেনে চলারও আহ্বান জানান।

Exit mobile version