অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে বিজয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।
প্রধানমন্ত্রী বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে। এ অর্জনের জন্য তিনি খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, আজ মিরপুরে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ের পর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে হয়। সৌম্য সরকার ও নাজমুল হোসেনের দুটি চমৎকার চল্লিশোর্ধ ইনিংসের পর তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের দৃঢ় ব্যাটিংয়ে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছে যায় ৬ ওভার আগে।
এই জয় দেশের ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক জয়। কারণ এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের।
