খাগড়াছড়িতে গিয়ে যা বললেন ডাকসু ভিপি

fec-image

ডাকসু ভিপি সাদেক কায়েম বলে‌ছেন, আগামীর বাংলা‌দেশ হ‌বে ইসলা‌মের বাংলা‌দেশ, যে দে‌শে কোন টেন্ডার বা‌জি, সন্ত্রাসবা‌জি থাক‌বেনা। কোন ষড়যন্ত্র থাকবেনা। যে বাংলা‌দেশ হ‌বে সু‌খি সমৃদ্ধিশালী, শহী‌দদের আকাঙ্ক্ষার বৈষম‌্যহীন বাংলা‌দেশ।

বুধবার ২৬ ন‌ভেম্বর দুপু‌রে খাগড়াছ‌ড়ি যাওয়ার প‌থে মা‌টিরাঙ্গায় এক পথ সভায় বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

এসময় আগামীর বাংলা‌দেশ বি‌নির্মা‌নে দে‌শের স্বাধীনতা সংগ্রাম ও অখণ্ডতা রক্ষার আ‌ন্দোল‌নে সবাই‌কে একাত্বতার আহ্বান জানান তি‌নি।

এর আ‌গে ম‌টিরাঙ্গা উপ‌জেলা ও পৌর জামায়া‌তের নেতৃবৃন্দরা ফু‌লের মালা দি‌য়ে তা‌কে স্বাগত জানান। ডাকসু ভি‌পি নির্বা‌চিত হওয়ার পর নিজ জেলা খাগড়াছ‌ড়ি‌তে এটা তার প্রথম আসা। আগামী ২৭ ন‌ভেম্বর বৃহস্প‌তিবার বিকাল ৪টায় খাগড়াছ‌ড়ি মুক্ত ম‌ঞ্চে সাদেক কায়েম কে গণ সংবর্ধনা দেওয়ার কথা র‌য়ে‌ছে।

এসময় মা‌টিরাঙ্গা উপ‌জেলা জামায়া‌তের আ‌মির আবদুল জ‌লিল, পৌর জামায়া‌তের আ‌মির শামসুল হক, সা‌বেক পৌর আ‌মির আমান , পার্বত‌্য,পার্বত‌্য নাগ‌রিক প‌রিষ‌দের ই‌ঞ্জি : ই‌ঞ্জি: আলকাছ আল মামুন সহ জামায়া‌তে ইসলা‌মীর সহ‌যো‌গি সংগঠ‌নের নেতা কর্মী ও সমর্থকগণ উপ‌স্থিত ছি‌লেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, জামায়াত ইসলামী, সাদিক কায়েক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন