
অস্ট্রেলিয়া সফররত ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী তার ভিসা বাতিলের বিষয়ে বিষয়ে সামাজিত যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ একটি পোস্ট করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
পোস্টে তিনি বলেন, মিজানুর রহমান আজহারিকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে একজন উগ্র ইসলামিক বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে, কারণ তিনি নাকি অ্যাডলফ হিটলারকে ইহুদি জনগণের বিরুদ্ধে ‘ঈশ্বরপ্রদত্ত শাস্তি’ হিসেবে প্রশংসা করেছিলেন। তার ভিসা বাতিল করা হয়েছে এবং তিনি বর্তমানে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কারের অপেক্ষায় আছেন।
এই সময়ে আজহারি দেশজুড়ে একটি লেকচার ট্যুরে ছিলেন।
ডেইলি মেইল তাদের প্রতিবেদনে জানিয়েছে: ‘বাংলাদেশি এই বক্তা ‘লেগাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে ইস্টারের সময় অস্ট্রেলিয়া সফর করছিলেন, যেখানে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি এবং ক্যানবেরায় তার অনুষ্ঠান ছিল। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার আজহারির ভিসা বাতিল করা হয়েছে। তিনি এখন বহিষ্কারের অপেক্ষায় আছেন।’
তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, চরমপন্থী ঘৃণাত্মক বক্তব্যের অভিযোগে এর আগে তাকে যুক্তরাজ্যে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল এবং নিজ দেশ বাংলাদেশে জনসমাবেশে বক্তব্য দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
