parbattanews

আদিবাসী স্বীকৃতির অন্তরালে দেশ বিরোধী যড়যন্ত্রের প্রতিবাদে সুধী সমাবেশ

আদিবাস স্বীকৃতির অন্তরালে দেশ বিরোধী যড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে রাঙামাটি ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের ভূ-খন্ড থেকে মুছে ফেলতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের একটি অংশ উপজাতীয়দের আদিবাসী স্বীকৃতি দাবি। দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে রাষ্ট্রের কঠোর অবস্থানের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

বাংলাদেশের সংবিধান পরিপন্থী হিসেবে আদিবাসী শব্দের ব্যবহার ও অসাংবিধানিক আদিবাসী দিবস পালনের সংবিধান বিরোধী আদিবাসী শব্দের বহুল প্রয়োগ ও ৯ আগস্ট দিবস পালনে রাষ্ট্রের কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি শাখার সভাপতি শাব্বির আহম্মেদের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাড. পারভেজ তালুকদার, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সোলায়মান, সহসভাপতি আমির মোহাম্মদ সাবের, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব পাটওয়ারী, রাঙামাটি সদর উপজেলা শাখার সভাপতি মো. ছগির, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর শাখার সাধারণ সম্পাদক হিরু তালুকদার, বরকল উপজেলা সাধারণ সম্পাদক এমাদুল ইসলাম, নানিয়ারচর উপজেলা সাধারণ সম্পাদক এম এ জলিল, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, জেলা শাখার সাধারণ সম্পাদক আসমা মল্লিক, সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার, ছাত্রপরিষদের কেন্দ্রীয় নেতা মাঈনুদ্দীন, ছাত্রনেতা সজীব, শহীদুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. হাবীব আজম।

Exit mobile version