parbattanews

আনসার-ভিডিপির জাতীয় পুরস্কার পেলেন নাইক্ষ্যংছড়ির আলী হোসেন

Ali Hosan-Ansar-bdp

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

আনসার-ভিডিপি’র জাতীয় পুরস্কার পেয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমান্ডার আলী হোসেন। সম্প্রতি ঢাকায় সফিপুরে আনসার একাডেমীতে অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬ তম জাতীয় সমাবেশে মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দিন পিএসসি’র কাছ থেকে তৃতীয় পুরস্কারের সনদপত্র, নগদ অর্থ ও ক্রেস্ট গ্রহণ করেন তিনি।

আইন শৃঙ্খলা রক্ষা ও অস্ত্র উদ্ধারে প্রশংসনীয় ভূমিকা রাখায় কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়ছে।

উল্লেখ্য মো. আলী হোসেন নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বাজার এলাকার মরহুম মেহের আলীর ছেলে। তিনি বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমান্ডার হিসেবে দায়িত্বরত আছেন।

বান্দরবান জেলার আনসার-ভিডিপি সদস্য হিসেবে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হওয়ায় বাহিনীর কর্মকর্তা-কর্মচারী ও সহযোদ্ধারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

Exit mobile version