parbattanews

আন্তর্জাতিক নারী দিবসে চট্টগ্রামে পার্বত্য দুই নারী সংগঠনের বিক্ষোভ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি:

আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন দাবিতে আন্দোলনে যুক্ত হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

শুক্রবার(৮ মার্চ) বিকাল সাড়ে ৩টায় চেরাগী পাহাড় মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শুরুর আগে একটি মিছিল চট্টগ্রাম প্রেসক্লাব এলাকা ঘুরে চেরাগী পাহাড় মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের চট্টগ্রাম মহানগরের সভাপতি রেশমি মারমার সভাপতিত্বে ও উক্ত সংগঠনের নগর শাখার সাংগঠনিক সম্পাদক পিংকি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি বিজয় চাকমা, হিল উইমেন্স ফেডারেশন নগর শাখার আহ্বায়ক রিতা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহ-তথ্য ও প্রচার সম্পাদক রোনাল চাকমা প্রমুখ।

সমাবেশ থেকে বক্তারা সারাদেশে নারী নির্যাতন ও সকল শোষণ-বঞ্চণা অবসান করে একটি প্রকৃত গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Exit mobile version