parbattanews

আফসানা বেগমকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক নিয়োগ

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম। গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় তার এক বছরের চুক্তিভিত্তিক এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গত জানুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সময় তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। পরে ওই পদে কবি প্রবন্ধকার এ এইচ এম সাখাওয়াত উল্লাহ (সাখাওয়াত টিপু) দায়িত্ব পান।

২০২৪ সালের সেপ্টেম্বরে আফসানা বেগম প্রথমবার জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পান, যার মেয়াদ ছিল দুই বছর। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সেই নিয়োগ বাতিল হওয়ায় বিষয়টি নিয়ে তখন আলোচনা তৈরি হয়।

নতুন করে এক বছরের চুক্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, নিয়োগের সময় তিনি অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না এবং চুক্তির শর্ত অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

Exit mobile version