parbattanews

আব্বাস স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে বোকা জুনিয়র চ্যাম্পিয়ন

Bandarban fotbool 28.6.2013

জমির উদ্দিন:

বান্দরবানে আব্বাস স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। জেলার স্থানীয় রাজার মাঠে শুক্রবার সেনা রিজিয়নের অর্থায়নে প্রাক্তন ফুটবল খেলোয়ার বৃন্দ ও আব্বাস স্মৃতি সংসদ এর যৌথ ব্যাবস্থাপনায় ফাইনাল খেলায় আর্মিপাড়া একাদশকে ২-১ গোলে পরাজিত করে বোকা জুনিয়ার চ্যাম্পিয়ান হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উশৈসিং এমপি উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদলকে পুরস্কার বিতরন করেন।

এসময় অন্যন্যদের মাঝে ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদ সিদ্দিকী, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মাহাতাব উদ্দিন, জিএস টু মেজর মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইসলাম বেবী এবং প্রাক্তন জেলার ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন।

খেলার প্রথমার্ধে মং শৈ ক্ষ্যা ও প্রু হ্লাচিং এর পরপর ২ গোলে বোকা জুনিয়ার এগিয়ে যায়। দ্বীতিয়ার্ধে আর্মি পাড়া একাদশের পক্ষে সোহেল ১ গোল করে। এর পর উভয়দলের খেলোয়র অনেক বার গোল করার সুযোগ পেলেও কোন দল আর গোল করতে পারেনি। শেষ বাঁশি বাজা পর্যন্ত বোকা জুনিয়ার ২-১ গোলে জয় লাভ করে। টুর্ণামেন্ট  অব দা ম্যাচ নিবাচিত হন আমিপাড়া একাদশ খেলোয়ার ক্য কসাই, সেরা গোল দাতা  আমিপাড়া একাদশ ২জন খেলোয়ার সোহেল ও সুমন, টুর্ণামেন্টর সের খেলোয়া নির্বাচিত হন মংনিছাই।
জানাগেছে, উক্ত টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশ নেয়।

Exit mobile version