parbattanews

আমরা আপনাদের পাশে আছি

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দশম দিনের বৈঠকের শুরুতে কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ বলেছেন, এতে যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। আমাদের আন্তরিক ও সর্বান্তঃকরণ চেষ্টা হচ্ছে আপনাদের বক্তব্য ও আকাঙ্ক্ষার সাথে যেন সামঞ্জস্যপূর্ণ সংস্কার করা যায়।’ তিনি আরো বলেন, ‘প্রত্যেকেই কাঠামোগত পরিবর্তনের দিকে জোড় দিচ্ছে। আমরা আপনাদের পাশে আছি।’

তিনি আরো বলেন, অনেক কিছুই বাদ দিয়ে অগ্রসর হতে হচ্ছে। তবুও আমাদের চেষ্টা করতে হবে যেন কিছু জায়গায় একমত হতে পারি, সে জায়গায় আসতে হবে।’ সোমবার সকালে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আলী রিয়াজ বলেন, ‘আমাদের আন্তরিক ও সর্বান্তঃকরণ চেষ্টা হচ্ছে আপনাদের বক্তব্য ও আকাঙ্ক্ষার সাথে যেন সামঞ্জস্যপূর্ণ সংস্কার করা যায়।’ তিনি আরও বলেন, ‘আলোচনার পর কমিশন নিজে বসছে এবং সংশোধিত বিষয়গুলোকে আপনাদের বক্তব্য ও অবস্থানকে ধারণ করেই নতুন করে প্রস্তাবনা তৈরির চেষ্টা আমাদের মধ্যে আছে।’

এদিকে কমিশন জানিয়েছে, আজ আলোচনা হবে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা ও নারী প্রতিনিধিত্ব নিয়ে।

বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন।

Exit mobile version