parbattanews

আমি কিছু নিতে আসি নাই, আমি দিতে এসেছি- জাপা নেতা সোলায়মান শেঠ

DSC_0096

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি:
‘১০ম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮-খাগড়াছড়ি আসন হতে আমাকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। অনেকে অসুস্থ থাকার কারনে মনোনয়ন প্রত্যাহার করেনি। আমি একটি আসন আওয়ামীলীগকে ছেড়ে দিয়ে খাগড়াছড়ি আসনটি রওশন এরশাদের অনুমতিক্রমে নিয়েছি।  আমি এ আসনে প্রার্থী হয়েছি শুধুমাত্র খাগড়াছড়িকে জেলাকে একটি আধুনিক রূপ দেয়ার জন্য, পাহাড়বাসীর সেবা করার জন্য। এ আসন হতে আমি কিছু নিতে আসি নাই, আমি কিছু দিতে এসেছি।’

আজ (শনিবার) সকালে প্রতীক বরাদ্দ পেয়ে জেলা সদরের নারিকেল বাগানস্থ জেলা নিজ নির্বাচনী অফিস শুভ উদ্বোধন পরবর্তী দুপুর ২টায় অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও খাগড়াছড়ি আসনের (লাঙ্গল প্রতীক) প্রার্থী আলহাজ্ব সোলায়মান আলম শেঠ এ কথা বলেন।

এর আগে নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়া-মুনাজাত করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মো: আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কে. এম আফছার উদ্দিন, প্রচার সম্পাদক নাছির উদ্দিন সিদ্দিকী, যুব সংহতির সভাপতি আলী ইমরান চৌধুরী সহ খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির সভাপতি নিরাপদ তালুকদার, সাধারন সম্পাদক মো: আলা উদ্দিন সওদাগর, সাবেক সাধারন সম্পাদক ফিরোজ আহমেদ সহ প্রমূখ।

Exit mobile version