parbattanews

আমি পাহাড়ি বাঙ্গালী সকল সম্প্রদায়ের এমপি : উষাতন তালুকদার

Rangamati pic usatan talukdar M P-18.01.14-

স্টাফ রিপোর্টার :

পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠির স্বার্থ রক্ষায় নীতিগত বিষয়ে কোনো আপোষ হবে না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি ২৯৯ নং আসন থেকে নব নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য উষাতন তালুকদার। তিনি পাহাড়ের বসবাসরত পাহাড়ি-বাঙ্গালী সকল সম্প্রদায়ের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি  বজায় রেখে আইন শৃংখলা রক্ষার করার আহবান জানান। শনিবার রাঙ্গামাটি টাউন হলে এক নাগরিক  সংবর্ধনা অনুষ্ঠানে উষাতন তালুকদার এই কথা বলেন।

বাংলাদেশ আদিবাসি ফোরাম ও এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের দেওয়া এই সংবর্ধনা অনুষ্ঠানে চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক ভাইস চেয়ারম্যান তারা চরণ চাকমা, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দেসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ বক্তব্য দেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সংসদ সদস্য উষাতন তালুকদার পার্বত্য চুক্তি বাস্তবায়নে প্রচেষ্ঠা চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, আমি শুধু জুম্ম (পাহাড়ি) জাতির এমপি নই। পাহাড়ি-বাঙ্গালী সকল সম্প্রদায়ের ভোটে নির্বাচিত এমপি। পার্বত্য চট্টগ্রামের স্বার্থ রক্ষায় পিছ পা হবেন না বলে জানান তিনি।

পার্বত্য অঞ্চলের সমস্যার স্থায়ী সমাধানের আশাবাদ ব্যক্ত করে উষাতন বলেন, সংসদের বাইরে ও ভেতরে এবং সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে পার্বত্য অঞ্চলের সংকট উত্তরনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরো বলেন, মানুষের মঙ্গলের জন্য আমি সর্বদা নিবেদিত থাকবো। আগে যেমন ছিলাম, ভবিষ্যতেও তাই থাকবো। আমি জনগণের সেবক হওয়ার চেষ্টা করবো। আমি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমনি খেলা খেলবো না।

তিনি বলেন, বর্তমান মন্ত্রী সভায় অনেক ভালো মানুষ আছেন। সকলের সাথে হৃদ্যতাপুর্ণ সর্ম্পক রেখে জনগণের কল্যাণে কাজ করবো। উন্নয়নের জন্য যেভাবে কাজ করা দরকার সেভাবে এগিয়ে যাবো।

সভায় বক্তারা বলেন, বিগত চল্লিশটি বছর পরেও পার্বত্যবাসীর সংগ্রামী চেতনায় ফাটল ধরেনি দশম জাতীয় সংসদ নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। দীর্ঘকাল প্রতীক্ষার পর আমরা সংগ্রামী নেতাকে এমপি হিসেবে পেয়েছি। আমরা ভাবছি চল্লিশ বছর পর পার্বত্যাঞ্চলে নতুন সুর্যের উদয় হয়েছে।

Exit mobile version