parbattanews

আমেরিকার চাওয়া ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করুক ঢাকা: মিলার

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় আমেরিকা। আর যেকোনো হামলার জন্য যেন জড়িতদের দায়বদ্ধ করা হয় তাও দেখতে চায় দেশটি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ওয়াশিংটনে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এসব কথা বলেন।

সাংবাদিকদের তিনি বলেছেন, আমরা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় পরিষ্কারভাবে বলেছি, ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করা দেখতে চাই আমরা।

মিলার বলেন, যুক্তরাষ্ট্র দেখতে চায় যে বাংলাদেশের আইন অনুযায়ী যেকোনো হামলায় জড়িতদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। বাংলাদেশ এবং বিশ্বের যেকোনো জায়গায় তাদের অবস্থানের ক্ষেত্রেও এটা একই।

Exit mobile version