parbattanews

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

ছবি সংগৃহীত।

উত্তর আরব সাগর থেকে বিপদগ্রস্ত একটি পণ্যবাহী জাহাজের ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।

শুক্রবার ( ১০এপ্রিল)  পাকিস্তানের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

জানা যায়, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে বিপদ সংকেত পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনীর একটি দল। পরে সেখান থেকে ১৮ নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে উদ্ধার হওয়া নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে ঠিক কী কারণে জাহাজটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এক বিবৃতিতে বলা হয়, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপদে উদ্ধার করে চিকিৎসার আওতায় আনা হয়েছে।

Exit mobile version