parbattanews

আর্জেন্টিনার সংবাদপত্রে ঢাকার আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনার চিত্র

লিওনেল মেসির একেকটা গোলে কানসাস সিটির গ্যালারিতে উদ্‌যাপন করেন আর্জেন্টাইন সমর্থকেরা। সেটার রেশ যে ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা গোল করার পর বাংলাদেশে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো তা দারুণভাবে প্রচার করেছে।

ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বেশির ভাগ অংশ যে ব্রাজিল-আর্জেন্টিনা ‘গ্রুপে’ ভাগ হয়ে যায়, সেটা তো সবারই জানা। প্রিয় দলের হারে যেমন সমর্থকেরা বিমর্ষ থাকেন, জিতলে আবার দেখা যায় আনন্দের বন্যা। আজ আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ দেশের অনেক এলাকায় বড় পর্দায় দেখেছেন ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনার একেকটা গোলে দর্শকদের হর্ষধ্বনি শোনা গেছে। তেমনি অনেকে ভুভুজেলা বাজিয়ে, নাচানাচি করে উদ্‌যাপন করেছেন।

মেসিকে নিয়ে বলার ভাষা খুঁজে পাচ্ছেন না সতীর্থরামেসিকে নিয়ে বলার ভাষা খুঁজে পাচ্ছেন না সতীর্থরা
বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকদের উদ্‌যাপনের এক ভিডিও আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস, ডায়রিও ওলে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। টিওয়াইসি স্পোর্টস এক্স হ্যান্ডলে ক্যাপশনে দিয়েছে, ‘মেসির একটি গোলের পর বাংলাদেশে এভাবেই উদ্‌যাপন করা হয়েছিল।’ ডায়রিও ওলে ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘এভাবেই বাংলাদেশে আর্জেন্টিনার জয় উদ্‌যাপন করা হয়েছিল।’

হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক মেসিহ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক মেসি
রেকর্ডের বরপুত্র মেসি আজ আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের পুরো আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন। বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন এই ম্যাচেই। তাতে করে যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন তিনি ও মিরোস্লাভ ক্লোসা। দুজনেই ১৬টি করে গোল করেছেন বিশ্বকাপে।

৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে বয়স্ক ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তিও আজ গড়েছেন মেসি। এর আগে এই রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১৮ সালে ১৫ জুন স্পেনের বিপক্ষে ৩৩ বছর ১২২ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।

Exit mobile version