বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান’র প্রভাবে সাগর উত্তাল রয়েছে। কক্সবাজার চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দরকে ৪নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এসময় সাগরের চলাচলকারি নৌযানগুলোকে সতর্কতার সহিত চলাচল করতে বলা হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আবু মহসিন জানান ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চয় করছে এবং বিপদ বাড়াচ্ছে।
তাই সমুদ্র বন্দরগুলোতে ৪নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।
