parbattanews

আসছে থ্রেডসের ওয়েব সংস্করণ

চলতি সপ্তাহেই থ্রেডসের ওয়েব সংস্করণ আনতে যাচ্ছে মেটা। ওয়াল স্ট্রিট জার্নালের সূত্রে জানা যায়, টুইটারের প্রতিদ্বন্দ্বী শর্ট মেসেজিং সার্ভিস তার ওয়েব সংস্করণটি নিয়ে আসছে।

এ মাসের শুরুতে মেটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও মার্ক জাকারবার্গ বলেন, উন্নত সার্চ ব্যবস্থাসহ থ্রেডসের ওয়েব আনতে কাজ করছে তার প্রতিষ্ঠান। খবর ভার্জের।

এই সপ্তাহের কথা বলা হলেও ঠিক কবে নাগাদ এটি চালু হবে তা এখনও নিশ্চিত নয় বলে মন্তব্য করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং চালুর আগে এতে আরও কিছু কাজ বাকি।

ভার্জ জানায়, টুইটারের এই প্রতিদ্বন্দ্বী বাজারে আসার মাত্র দেড় মাসের মধ্যেই এর ব্যবহারকারী ১০০ মিলিয়ন ছাড়িয়েছে। যার ভেতরে অনেক সেলিব্রিটি এবং বিভিন্ন ব্র্যান্ডও রয়েছে। তবে অনেক গুরুত্বপূর্ণ ফিচার এখনও চালু হয়নি প্ল্যাটফর্মটিতে।

Exit mobile version