parbattanews

ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রদীপ প্রজ্বালন

ঢাকা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধস্তের মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত শিক্ষার্থীদের স্মরণে প্রদীপ প্রজ্বালন করেছে বান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

আজ বৃহস্পতিবার সন্ধায় রাজগুরু বৌদ্ধ বিহারে প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালনের কর্মসূচি পালন করা হয়। পরে আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার শান্তি কামনায় নীরবতার মধ্য দিয়ে প্রদীপ প্রজ্জ্বালন করা হয়।

এর আগে উজানী পাড়ার ইউপিডিএফ গণতান্ত্রিক কার্যালয় থেকে প্রজ্বালন নীরবতার মিছিল বের হয়ে বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাহাড়ি ছাত্র পরিষদের শিক্ষার্থীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ঢাকায় বিমান বিধস্ত ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকদের মৃত্যু খুবই বেদনাদায়ক। ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা না ঘটুক এই প্রত্যাশা আশা ব্যক্ত করেন তারা। একই সাথে নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান সংগঠনের নেতারা।

এসময় জেলা ইউপিডিএফ গণতান্ত্রিক জেলা সভাপতি উবামং মারমা, সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বর্ষা তংচংগ্যা, হিমেল চাকমা, বাবু তংচংগ্যাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version