বান্দরবান জেলার রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালেক্টরসহ চার সদস্যকে বহিষ্কার করেছে।
বুধবার (২৪জুন) বিকাল পাঁচটায় সংগঠনের সভাপতি উবামং মারমা স্বাক্ষরিত মাধ্যমেএক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিস্কৃতরা হলেন- ইউপিডিএফ গণতান্ত্রিক কালেক্টর অটল চাকমা, সাবেক প্রশাসনের দ্বায়িত্বরত অনু চাকমা, অর্থ বিভাগের সদস্য জীবন ত্রিপুরা ও সদস্য মএনু মারমা। তারা সকলেই বান্দরবান জেলার ইউপিডিএফ গণতান্ত্রিক সংস্ক্রিয় ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অটল চাকমা, মংএনু মারমা, অনুপম চাকমা, জীবন ত্রিপুরা-কে দলের সকল কার্যক্রম ও কার্যকলাপ থেকে বহিষ্কার করা হলো।যদি তারা দলের নাম ভাঙিয়ে কোনো প্রকার অপরাধমূলক বা উচ্ছৃঙ্খল কাজ করে থাকে, তাহলে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দায়ী নয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বান্দরবান জেলা কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। দলের আদর্শ ও নিয়ম-কানুন অমান্য করার ক্ষেত্রে দল সর্বদা জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) নীতি মেনে চলে। আজ থেকে দলের নাম বা পরিচয় ব্যবহার করে কোনো ধরনের কার্যকলাপে জড়িত না থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে এবং দলের সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হলো। পাশাপাশি দলের সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানানো হচ্ছে।
বান্দরবান জেলা ইউপিডিএফ গণতান্ত্রিক সভাপতি উবামং মারমা জানিয়েছে, দীর্ঘদিন ধরে সংগঠনের এই চারজন সদস্য বিভিন্ন অর্থ আত্মসাৎ, দলীয় নিয়মের বাইরে অপরাধমূলক কর্মকাণ্ড কার্যক্রম চালিয়ে আসছিল। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিষয়ে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
