parbattanews

ইরানি কোনো প্রতিনিধি দল এখনো ইসলামাবাদে পৌঁছেনি: রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম তাদের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জানিয়েছে, “এখন পর্যন্ত ইরান থেকে কোনো প্রতিনিধি দল ইসলামাবাদে যায়নি। না মূল বা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, না গৌণ বা ছোট দল, না প্রাথমিক কোনো দল, না পরবর্তী বা ফলোআপ কোনো দল সেখানে গেছে”।

বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে ইরানের প্রতিনিধি দলের ইসলামাবাদে রওনা হওয়া, পৌঁছানো বা সম্ভাব্য আগমনের তারিখ নিয়ে যেসব খবর প্রকাশ হয়েছে, সেগুলোকে “গুজব” বলা হয়েছে পোস্টটিতে।

এতে ইরানের কর্মকর্তাদের পূর্বের অবস্থানকেই পুনর্ব্যক্ত করা হয়েছে, যার মধ্যে পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের কালিবাফের বক্তব্যও রয়েছে, তিনি বলেছিলেন “হুমকির মুখে দাঁড়িয়ে” তেহরান কোনো আলোচনা গ্রহণ করবে না”।

বিবিসি বাংলা

Exit mobile version