parbattanews

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন ডেস্ট্রয়ার ক্ষতিগ্রস্ত : আইআরজিসির

ইরানের নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ভারত মহাসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছে দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বুধবার (৪ মার্চ)  সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি আইআরজিসি’র বরাত দিয়ে বলা হয়, যে অপারেশন ট্রু প্রমিজ ৪ এর ধারাবাহিকতায়, ভারত মহাসাগরে একটি কৌশলগত মার্কিন সম্পদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়, ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরে একটি আমেরিকান ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি ভরার সময় একটি মার্কিন ডেস্ট্রয়ার আইআরজিসি নৌবাহিনীর কদর-৩৬০ এবং তালাইয়েহ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

ইরানের গোয়েন্দা প্রতিবেদন অনুসারে, দুটি জাহাজের ডেকে ব্যাপক আগুন লেগেছিল, যার ফলে সমুদ্রের আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছিল।

অপারেশন ট্রু প্রমিজ ৪ ইরানিদের বিরুদ্ধে ইহুদিবাদী সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসনের প্রতি ইরানি সামরিক বাহিনীর একটি উল্লেখযোগ্য প্রতিক্রিয়া।

Exit mobile version