parbattanews

ইরান আত্মসমর্পণ করবে না : প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের কাছে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে এ তথ্য জানিয়েছেন তিনি।

শনিবার (৭ মার্চ) লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এক বিবৃতিতে ইরানি কর্মকর্তারা জানান, দেশটি যেকোনো সামরিক চাপের বিরুদ্ধে প্রতিরোধ করবে এবং সতর্ক করেছেন, হামলা অব্যাহত থাকলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানান, তিনি ইরানের পরবর্তী নেতা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকতে চান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা না করে নতুন নেতা নির্বাচন করলে তা মানা হবে না বলেও জানান তিনি।

Exit mobile version