ঈদগাঁওয়ে যোগদান করলেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের আট চিকিৎসক

fec-image

৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সুপারিশপ্রাপ্ত ৮ জন চিকিৎসক কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যোগদান করেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদের নিকট যোগদানপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।

যোগদানকারীদের মধ্যে সাতজন সহকারী সার্জন ও একজন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। যোগদানকারীরা হলেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা, ডেন্টাল সার্জন আসফি জাহান তিশা, ডা. আরিফ উল্লাহ, ডা. মোহাম্মদ রিয়াদ হোসেন, ডা. দেব জ্যোতি বিশ্বাস, ডা. জাওয়াদ সিরাজ তাজিন, ডা. রওশন জাহান ও ডা. আসিফ আহমেদ চৌধুরী।

পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে মতবিনিময়ে অংশ নেন ঈদগাঁও উপস্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলার স্বাস্থ্য-সংশ্লিষ্ট অবকাঠামো এখনো গড়ে না উঠায় অফিস কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে। বৃহস্পতিবার নতুন আটজন চিকিৎসক যোগদান করায় উপস্বাস্থ্য কেন্দ্র ভবনে সীমাবদ্ধতার মধ্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে উক্ত কেন্দ্রে বরাদ্দ হওয়া নতুন ভবনটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হলে কার্যক্রম কিছুটা হলেও গতি পাবে।

সচেতন মহল মনে করছেন, উপজেলা ভিত্তিক অবকাঠামো, মেডিসিন ও অন্যান্য সুযোগ-সুবিধা এখনো বাস্তবায়ন না হওয়ায় নবাগত অর্ধডজনাধিক চিকিৎসকের কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন উপজেলার লাখো জনগণ।

তাদের অভিমত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামো গড়ে না ওঠা পর্যন্ত যোগদানকারী মেডিকেল অফিসারদের উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে পাঠানো হলে প্রান্তিক জনগণ চিকিৎসাসেবা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে ঈদগাঁও উপস্বাস্থ্য কেন্দ্রের ভবন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার, বিসিএস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন