ঈদগাঁওয়ে অনলাইন জুয়ার আসর থেকে আটক ৫

কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রকাশ্যে মোবাইলের সহায়তায় অনলাইন জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) ভোর রাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা এলাকার এক দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইউনিয়নের দরগাহপাড়ার নুরুল কবিরের ছেলে মফিজুর রহমান, মনির আহমদের ছেলে সোহেল, মোক্তার আহমদের ছেলে ইব্রাহিম, জাগিরপাড়ার শফিউল আলমের ছেলে মুসা আলম ও খোরশেদ আলমের ছেলে মিজানুর রহমান।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃতরা প্রকাশ্যে চায়ের দোকানে মোবাইল ফোনের সহায়তায় অনলাইন জুয়ায় মত্ত অবস্থায় টহল পুলিশ তাঁদের আটক করে। একই দিন দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঘটনাপ্রবাহ: অনলাইন জুয়া, ঈদগাঁও, কক্সবাজার
Facebook Comment

















