ঈদগাঁওয়ে অস্ত্র ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার


কক্সবাজারের ঈদগাঁও পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি ইয়াহিয়া প্রকাশ জয়নাল (৩২) কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঈদগাঁও গরু বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি উপজেলার পোকখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নাইক্ষ্যংদিয়ার মৃত হায়দার আলির ছেলে।
ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, তার বিরুদ্ধে ইতোমধ্যে চকরিয়া, কক্সবাজার সদর ও ঈদগাঁও থানায় ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজি মামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার, মামলা
Facebook Comment

















