ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসনের বিজয় মেলা উদ্বোধন

fec-image

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন হয়েছে।

১৫ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪টায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির। এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মওলানা দেলোয়ার হোছাইন, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হাকিমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।

উদ্বোধনকালে ইউএনও মীর কামরুজ্জামান কবির বলেন, সোম, মঙ্গলও বুধবার প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা চলবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন