ভারি বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ঈদগাঁওর ইসলামপুর ও ইসলামাবাদ ইউনিয়নের দুর্গত পরিবারের মাঝে ত্রাণ করেছে উপজেলা প্রশাসন।
রোববার সকাল ও বিকালে পৃথকভাবে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা’র নেতৃত্বে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন,ইসলামাবাদ চেয়ারম্যান নুরুল ইসলাম (ভারপ্রাপ্ত), উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু তাহের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপপ্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বলসহ ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকালে ইউএনও মংচিংনু মারমা বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসন সতর্ক দৃষ্টি রাখবেন দূর্গত এলাকার জনগণের প্রতি।
ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, তার ইউপির ৭,৮, ও ৯ নং ওয়ার্ডের শতাধিক পরিবার অব্যাহত বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চরম ক্ষতির শিকার হয়েছেন।পর্যায়ক্রমে পরিষদ থেকেও দূর্গতদের ত্রাণসহায়তা দেওয়া হবে।
ইসলামাবাদ চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন,যথা সময়ে পানি নিষ্কাশন হতে না পারায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিষ্কাশন স্থান গুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান। তিনিও পরিষদ থেকে সহায়তার ঘোষণা দেন।
