ক্সবাজারের ঈদগাঁওয়ে নিখোঁজের পর মুক্তিপণ দাবির ঘটনার কথিত ভিকটিম মো: ইব্রাহিম (১৫) কে তার অপর এক সহযোগীসহ পুলিশ উদ্ধার করেছে ।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ধলিরছড়ার পাহাড়ী এলাকা থেকে তাদের উদ্ধার করে।
এ অপহরণ নাটকের কথিত ভিকটিম ইব্রাহিম (১৫) রাজশাহীর বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের গ্রাহানপুর গ্রামের চয়নের ছেলে। তার অপর সহযোগি হল ঈদগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ভুতিয়াপাড়ার সোলাইমানের ছেলে টমটম চালক মোঃ ফয়সাল (১৮)
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই আশরাফ হোসেন উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, কথিত ভিকটিমের ফুফাতো ভাইয়ে করা জিডির অনুবলে সিভিল পোশাকে সম্ভাব্য স্থানে অভিযানের এক পর্যায়ে ভিকটিমসহ তার অপর এক সহযোগীকে উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,উদ্ধার পরবর্তী উক্ত ইব্রাহিম স্বাকারোক্তি দেয়, সে তার আত্মীয় কালাম সরদার(৩৩) এর অধীনে ঈদগাঁওয়ে থেকে এলাকায় বিভিন্ন রকমের পাটি বিক্রি করত। ঘটনার দিন পাটি বিক্রি করে প্রাপ্ত টাকা দিয়ে ঘটনাস্থল ভুতিয়ার পাড়া এলাকার এক টমটম চালকের সাথে গাজা সেবন করে। পরবর্তীতে মালিককে টাকার হিসেব দিতে পারবে না ভয়ে উভয়ের যোগসাজশে পাশের ধলিরছড়া পাহাড়ে নিজেকে লুকিয়ে রেখে অপহরণ নাটক সাজিয়ে মোবাইল ফোনে মালিকের কাছে ১ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। মুক্তিপণের টাকা দিতে বলা হয় তার সহযোগী টমটম চালককে । তবেই সে মুক্তি পাবে। এতে প্রাথমিক ভাবে সন্দেহ হলে টমটম চালকে আটক পরবর্তী জিজ্ঞাসাবাদে আসল ঘটনা বেরিয়ে আসে। পরে সিভিল পোশাকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে কথিত ভিকটিমকে উদ্ধার করা হয়। রিপোর্ট লিখা পর্যন্ত আরো অধিকতর তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য উদ্ধারকৃতদের সদর সার্কেল এর নিকট নেয়া হয়েছে।
সম্প্রতি উপজেলা জুড়ে একের পর এক ডাকাতি, ছিনতাই ও অপহরণ ঘটনায় পর এমন ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রসঙ্গত গত শনিবার ইব্রাহিম পাটি বিক্রি করে বাসায় না ফেরায় কোন খোঁজ না পেয়ে মালিক কালাম সরদার ঈদগাঁও থানায় নিখোঁজ ডায়েরী করেন।পরে সন্ধ্যার দিকে ভিকটিমের মোবাইল থেকে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বলেন,নয়ত তাকে হত্যা করা হবে। মুক্তিপণের টাকি বুঝিয়ে দিতে বলা হয় উদ্ধারকৃত টম চালককে।
