parbattanews

ঈদগাঁওয়ে তিন মাদকসেবীসহ গ্রেফতার ৫

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে তিন মাদকসেবীসহ ৫ জন গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নুরুল আবছার, মো: মোর্শেদ,আব্দুস সালাম, হাবীবা ইসলাম ও আতিকুর রহমান ।

এদের মধ্যে প্রথম তিনজনকে মাদক সেবনকালে ত্রিশ পিস ইয়াবাসহ আটক করা হয়। অপর দুজনকে মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মছিউর রহমান উপরোক্তদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

 

Exit mobile version