ঈদগাঁওয়ে দাঁড়ি পাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস ফরহাদ

fec-image

কক্সবাজারের ঈদগাঁওয়ে আগামীকাল রবিবার আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নব নির্বাচিত জিএস আলোচিত শিবির নেতা এস এম ফরহাদ ।

কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার তিন আসনে এগারো দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়েত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর এর দাঁড়ি পাল্লা প্রতীকের সমর্থনে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে শুরু হতে যাওয়া সর্বশেষ গণমিছিল ও পথসভায় ডাকসু জিএস এস এম ফরহাদের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল।

ইতিমধ্যে ডাকসু জিএসের ঈদগাঁওয়ে আগমনের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়।

এদিকে উপজেলার তরুণ ভোটার ও শিক্ষার্থীদের মাঝে তার আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আলোচিত এ ছাত্র নেতাকে এক নজর দেখতে উন্মুখ হয়ে আছেন তরুণ প্রজন্ম ও ছাত্র জনতা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন