ঈদগাঁওয়ে দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

fec-image

কক্সবাজারের ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে ২ ইট ভাটাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশনের ভিত্তিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। প্রশাসনের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহের দায়ে ঈদগাঁওর মেসার্স আরকেসি ব্রিকসকেকে ৫০ হাজার ও ইসলামাবাদের মেসার্স তাজ ব্রিক্সকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কক্সবাজার সদর ও অতিরিক্ত ( ঈদগাঁও) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। এসময় প্রসিকিউটর হিসেবে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী আবদুল লতিফ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তা সহকারী কমিশনার ( ভূমি) কক্সবাজার সদর ও অতিরিক্ত দায়িত্ব ঈদগাঁও উপজেলা শারমিন সুলতানা জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন