ঈদগাঁওয়ে পুকুর থেকে মা তুলল শিশু সন্তানের লাশ


প্রতীকী ছবি সংগৃহীত।
কক্সবাজারের ঈদগাঁওয়ে পুকুরে ডুবে নাহিদ ইসলাম নামের ১৪ মাস বয়সি এক শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু উক্ত এলাকার কৃষক ছাইদুল হকের দ্বিতীয় সন্তান।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পশ্চিম গোমাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল্লাহ আল সিদ্দিকী জানান, মায়ের অগোচরে শিশু সন্তান নাহিদ ঘর থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় চোখের আড়ালে থাকায় খুঁজতে গিয়ে ঘরের পুকুর থেকে মা তার নাড়িছেঁড়া ধন নাহিদের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি পূর্বক দাফনের অনুমতি দেয় বলে তিনি নিশ্চিত করেন।
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার, শিশু মৃত্যু
Facebook Comment

















