ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬


কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেফতার হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দিন ও রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাজদার জানান, গ্রেফতারকৃতরা পরোয়ানাভুক্ত এবং দীর্ঘদিন আত্মগোপনে ছিল। এখন আমাদের অভিযানে আটক হয়েছে তারা। দেশের সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়নে অভিযান অব্যাহত থাকবে।
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার, পুলিশ
Facebook Comment

















