ঈদগাঁওয়ে পুলিশ-ডাকাত গোলাগুলি, গরু লুট


কক্সবাজারের ঈদগাঁওয়ে গভীর রাতে পুলিশের সাথে ডাকাত দলের গোলাগুলি হয়েছে।
২১ ডিসেম্বর (রোববার) রাত পৌনে ৪টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসযোগে ডাকাতদল গরু লুটকালে হঠাৎ ডিউটি পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে ডাকাত দল পালিয়ে যায়। এতে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশ ও লোকজন ডাকাতদলের জিম্মি করা ৩ যুবককে পরিত্যক্ত একটি ঘর থেকে তাদের উদ্ধার করে। রাতেই ডাকাতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি।
তিনি আরো জানান, পাশ্ববর্তী ইসলামাবাদ ইউপির এক ব্যক্তির গোয়ালঘর থেকে ২টি গরু মাইক্রোবাসযোগে লুট করে নিয়ে যাওয়ার পথে তিন পথচারীকে জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে তাদের জিম্মি করে। পরে তিনিসহ এলাকাবাসী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে ডাকাতদল পালিয়ে যায়। পুলিশ যথাসময়ে পৌঁছায় এলাকাবাসী গণডাকাতি থেকে রক্ষা পেয়েছে।
ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার সনক কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যথাসময়ে পুলিশ পৌঁছায় এলাকিবাসী ডাকাতের কবল থেকে রক্ষা পেয়েছেন।

















