ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ বালু জব্দ

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত ২৬ হাজার ৮শ ঘনফুট বালি জব্দ করেছে সহকারী কমিশনার ভুমি শারমিন সুলতানার নেতৃত্বে উপজেলা প্রশাসন। এসময় ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল জাব্বার ও থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করেন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শারমিন সুলতানা বলেন, তিনি এই এলাকায় অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে বিশেষ এ অভিযান পরিচালনা করেন। এসময় ২৬ হাজার ৮০০ ঘনফুট বালু জব্দ করা হয় এবং জব্দকৃত বালু প্রকাশ্যে নিলামের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত ঈদগাঁও উপজেলার চিহ্নিত কয়েকটি চক্র প্রশাসনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে বছরজুড়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। প্রশাসন এতদিন রহস্যজনক কারণে অভিযান পরিচালনা করেনি। গণমাধ্যমে বিষয়টি তুলে ধরলে বাধ্য হয়ে অভিযান পরিচালনা করে প্রশাসন এবং জব্দ বালু নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে নেয়ার শর্তে নিলাম দেয়। এ সুযোগে বালু খেকোচক্র নিলাম কাগজ পুঁজি করে উপজেলা প্রশাসনের কতিপয় কর্মচারীর যোগসাজশে সময় বৃদ্ধি করে নিলাম নেয়া বালির উপর দিনের পর দিন অবৈধ বালু স্তূপ করতে থাকে। এভাবে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে চলছে কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও বালু খেকোচক্র।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন