ঈদগাঁওয়ে মদসহ আটক ১


কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ বিপুল পরিমাণ মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ২৫ ডিসেম্বর সকালে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদগাঁও টু ঈদগড় সড়ক চেকপোস্টের ডিউটি পুলিশ সড়ক দিয়ে চলাচলকারী একটি টমটমকে সন্দেহজনক মনে করে তল্লাশি চালায়। এতে টমটম থেকে ২৭ লিটার চোলাই মদ ও বহনে জড়িত টমটমসহ জড়িত জসিম উদ্দিন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জসিম বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার বাইশারী ইউনিয়নের হলুদিয়া শিয়ার বাসিন্দা।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

















