ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও কার্তুজসহ আটক ১


কক্সবাজারের ঈদগাঁওয়ে সেনা-পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও কার্তুজসহ মো. দেলোয়ার হোসেন (৩০)নামের একজন আটক হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড কালির ছড়া শিয়া পাড়া সংলগ্ন পাহিড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসলামাবাদ সেনা ক্যাম্প ও থানা পুলিশের পরিচালিত এ যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৩টি কার্তুজ সহ মো. দেলোয়ার নামক একজনকে আটক করে আইনী পদক্ষেপের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়।
ঈদগাঁও থানার ওসি এ টি এম শিফাতুল মাজদার এ বিষয়ে জানান, অভিযানকালে দেশীয় তৈরি একটি রাইফেল ও ৩টি কার্তুজসহ একজনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচন নির্বিঘ্ন ও এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নে অভিযান অব্যাহত থাকবে।

















