ঈদগাঁওয়ে লবণ কারখানার মেশিনে পা বিচ্ছিন্ন শ্রমিকের

fec-image

কক্সবাজারের ঈদগাঁওয়ে লবণ কারখানার মেশিনে আটকে গিয়ে রাশেদ আবদুল্লাহ ছোটন (২০) নামের এক শ্রমিকের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে লবণ শিল্পনগরী খ্যাত ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সেম্পল বাগান লবণ কারখানায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হতভাগা শ্রমিক রাশেদ একই এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।

কারখানার মাঝি মোস্তক আহমদ জানান, প্রতিষ্ঠানটিতে কাঁচা লবণ রিসাইকেলিংয়ের কাজ করা হয়। ঘটনার সময় রাশেদ কারখানার মেশিনের পাশে কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত মেশিনের বেল্টে তার ডান পা আটকে গেলে মুহূর্তেই গোড়ালির অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

সহকর্মীরা দ্রুত উদ্ধার করে প্রথমে মালুমঘাট হাসপাতালে ,পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসার স্বার্থে চিকিৎসকরা পরে ডান পা’র হাঁটুর নিচের অংশও কেটে ফেলতে বাধ্য হন।

আহত শ্রমিক রাশেদের বাবা মোহাম্মদ ইসলাম জানান, তার দুই ছেলে ও দুই মেয়ে। রাশেদ ছিল পরিবারের আয়ের অন্যতম ভরসা । দুর্ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ প্রাথমিক আর্থিক সহায়তা দিয়েছেন।

ইসলামপুর লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মনজুর আলম দাদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত শ্রমিককে প্রাথমিকভাবে সহযোগিতা করা হয়েছে।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, বিষয়টি এখনো কেউ থানায় জানাননি,অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন