parbattanews

ঈদগাঁওয়ে সাংবাদিকদের মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

ঈদগাঁওয়ে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিভিন্ন ভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ঈদগাঁও বাস স্টেশনে উপজেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আল্টিমেটাম দেন। একই সঙ্গে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কলম ধরার কারণেই সাংবাদিকদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের মুক্তি দাবি করে এর পেছনে যেসব রাঘববোয়াল রয়েছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান।

সিবিএন ঈদগাঁও প্রতিনিধি আজিজুর রহমানের সঞ্চালনায় ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাঙ্গু প্রতিনিধি মো. মিজানুর রহমান আজাদ, সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর বাঙ্গালী, শীর্ষ নিউজ ও পার্বত্যনিউজের প্রতিনিধি আনোয়ার হোছাইন।

Exit mobile version