কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে মোঃ এহতেশামুল হক বাবুল নামের এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার হয়েছে। আটক আসামি উপজেলার পোকখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পূর্ব পোকখালী গ্রামের মৃত নুরুল কবিরের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মজদার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই নোমানের নেতৃত্বে পুলিশ দল নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে আদালত কর্তৃক ১ বছর ১ মাসের সশ্রম কারাদণ্ডের রায় রয়েছে।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
