ঈদগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

fec-image

কক্সবাজারের ঈদগাঁও থানাপ বিশেষ অভিযানে রাশেদুল ইসলাম (৩৮) নামের স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালীর নাইক্ষংদিয়া থেকে তাকে গ্রেফতার করে।সে উক্ত এলাকার আবুল হোসেনের ছেলে।

ওসি ফরিদা ইয়াসমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে এসআই আশরাফ হোসেনের  নেতৃত্বে পুলিশ দল  অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। তাকে কক্সবাজার সদর মডেল  থানার  মামলায় আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য,সে দীর্ঘদিন ধরে পোকখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পদে দায়িত্বরত ছিল বলে জানা গেছে। এছাড়া বিগত ইউপি নির্বাচনে সে চেয়ারম্যান প্রার্থীও ছিল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার, স্বেচ্চাসেবক লীগ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন